ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

পরীমনির নতুন ভিডিও ভাইরাল

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ৬ জানুয়ারি ২০২৫
পরীমনির নতুন ভিডিও ভাইরাল
সন্তানদের সঙ্গে পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। তবে কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে তার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন এই নায়িকা।

বর্তমানে দুই ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই আঁচ পাওয়া যায়। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ছেলে-মেয়ের ছবি-ভিডিও শেয়ার করেন এই নায়িকা। ভক্তরাও ভীষণ পছন্দ করেন সেসব। এবারো যেন তার ব্যতিক্রম হলো না।

সোমবার (৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। যেখানে ছেলে-মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে এই নায়িকাকে।

Advertisement

ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আমর ডানাদুটো, আমি তোদের নিয়ে এমনই শত শত আনন্দে এই এক জীবন উদযাপন করে যাব ইনশাআল্লাহ। জীবন কি সুন্দর! শুকরিয়া খোদা।’

 

এদিকে পরীমনি ভিডিওটি শেয়ার করা মাত্রই মন্তব্যের ঘরে ঝড় ওঠেছে নেটিজেনদের। ৫৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নায়িকার ভক্ত-অনুরাগীদের।

নায়িকা পরীমনি অনেক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন। তবে অভিনয়ে ব্যস্ততা কমে গেলেও মডেলিংয়েও ব্যস্ত থাকেন নায়িকা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরো ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভেঙে যায় তাদের ঘর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!