ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ঘনিষ্ঠ দৃশ্যেই কাল হয়ে দাঁড়াল তৃপ্তির জীবনে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ৯ জানুয়ারি ২০২৫
ঘনিষ্ঠ দৃশ্যেই কাল হয়ে দাঁড়াল তৃপ্তির জীবনে
ফাইল ছবি

গত বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চার্চায় ছিলেন তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিম্যাল’র ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে লাইমলাইটে উঠে আসেন তিনি। এবার সেই দৃশ্যই নাকি তার জীবনে কাল হয়ে দাঁড়াল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক-তৃপ্তির রোমান্স দেখেছে দর্শক। এই সিনেমার পর ‘আশিকি ৩’ দিয়ে ফের জুটি বাঁধার কথা ছিল। কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন, এই ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিম্যাল’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্যই নাকি কার্তিক অভিনীত এই ছবি থেকে বাদ পড়েছেন তিনি।

জুমের শেয়ার করা একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মাতারা স্পষ্ট অনুভব করেছেন বর্তমানে তৃপ্তির যা ইমেজ তাতে বিশুদ্ধ প্রেমের গল্পে তিনি খাপ খাবেন না। ‘আশিকি ৩’ সিনেমার নায়িকা হওয়ার মৌলিক প্রয়োজনীয়তা হল স্বচ্ছ ইমেজ। সম্প্রতি তৃপ্তি দিমরি যেসব সিনেমায় অভিনয় করেছেন তাতে তিনি এই সিনেমার নায়িকা হওয়ার জন্য যথার্থ নন।

Advertisement

এই যুক্তি মেনে নেটিজেনরা এখন নীতেশ তিওয়ারির পরবর্তী সিনেমা রামায়ণে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের কাস্টিং নিয়েও প্রশ্ন তুলছেন।

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ যাওয়ার পরই নতুন নায়িকার খোঁজ শুরু হয়েছে। তবে এখনো কারো নাম চূড়ান্ত হয়নি। তবে কার্তিকের সঙ্গে শর্বরী এই ছবিতে জুটি বাঁধতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!