১৫ আগস্ট ‘ওয়ার ২’ ছবিটি মুক্তি দেবেন বলে আগেই ঘোষণা দিয়েছিলেন অদিত্যা চোপড়া। এই ছবিতে হৃত্বিক ফিরবেন আবারো যোদ্ধার ভূমিকায়। তারসঙ্গে ভিলেন চরিত্রে দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার শোনা যাচ্ছে, আগস্টের ১৫ তারিখে তিনটি বড় ছবির মোকাবিলা করতে হবে ‘ওয়ার ২’-কে।
একটি বিশ্বস্ত সূত্রের বরাতে পিঙ্কভিলা জানায়, আমির খান তার প্রযোজিত ‘লাহোর : ১৯৪৭’ ছবির মুক্তি পরিকল্পনা করছেন। ছবিটিকে সাফল্যের মুখ দেখাতে বক্স অফিসে তিনিও যে প্রভাব ফেলবেন তা তো স্পষ্ট। রাজকুমার সান্তোশি পরিচালিত সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ছবিতে আমির খান নিজেও একটি বিশেষ ক্যামিও চরিত্রে থাকবেন।
.png)
সূত্রটি দাবি করছে, ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করার গল্পে নির্মিত হচ্ছে। তাই ১৫ আগস্টই মুক্তির উপযুক্ত সময়।
স্বাধীনতা দিবসে ‘কুলি’ নামক আরেকটি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ওয়ার ২’। এই ছবিটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। আর এতে অভিনয় করছেন ভারতের সিনেমার সবচেয়ে বড় তারকা রজিনীকান্ত। এই সিনেমাতেও একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন আমির খান।