ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

বিয়ে করছেন পরীমনি!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২০, ১০ জানুয়ারি ২০১৯
বিয়ে করছেন পরীমনি!

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। রুপালি পর্দায় আসার পর থেকেই একের পর ছবি দিয়ে ঝলক দেখিয়ে আসছেন তিনি। তবে এবার নতুন একটি খবর দিয়ে ভক্তদের তাক লাগাবেন এ লাস্যময়ী।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পরীমনি। আর এ সময় মিডিয়াতে বর্তমানে নিজের অবস্থা এবং বিয়ে নিয়েও কথা হয়। 

এ সময় পরীমনি বলেন, আমি চাইলে সারা বছরই বাণিজ্যিক ছবিতে কাজ করতে পারতাম। কিন্তু ‘স্বপ্নজাল’ করার পর ফেসবুক, এসএমএস, মেইলে আমার দর্শক, শুভাকাঙ্ক্ষীরা মতামত দিয়েছেন, আমি যেন তথাকথিত বাণিজ্যিক ছবিতে আর কাজ না করি। বছরে যদি একটা ছবিও করি, সেটা যেন আমাকে সারা বছর দর্শকের মনে বাঁচিয়ে রাখে। আমি সেভাবেই এগোচ্ছি।

Advertisement

এছাড়া, বিনোদন সাংবাদিক তামিম হাসানকে পরীমনি বিয়ে করেছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন নায়িকা। তবে দু’জনের রসায়ন ভালোই যাচ্ছে তা বোঝা গেল পরীর কথায়। দুই পরিবারের পক্ষ থেকে ভালো সময় দেখে বিয়ের আলোচনা হচ্ছে।

এ বিষয়ে পরীমনি বলেন, ইদানীং আমাদের দুই পরিবার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। একটা সুন্দর সময় ঠিক করে, আয়োজন করে পারিবারিকভাবেই বিয়ে হবে। আমি আমার বংশের বড় মেয়ে আর তামিম তাঁর পরিবারের বড় ছেলে। তবে তামিম আর আমি তো এখনই বিয়ে করতে চাই। (হেসে বললেন নায়িকা)

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!