ব্রডকাস্টিং এবং রন্ধন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাদিয়া হোসাইনকে এমবিই খেতাব প্রদান করা হয়েছে। এছাড়া কমিউনিটি সার্ভিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিত করণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমবিই খেতাবে ভূষিত হয়েছেন পারভিন হাসান।
এবার এক হাজার ৯৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে ৭২ শতাংশই পান কমিউনিটি সেবার স্বীকৃতি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ৫৫৬ জনই নারী। আর ৯ দশমিক ১ শতাংশ বিএমই কমিউনিটির।
.png)