ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে করোনায় ৩৭৫ বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০০:২৪, ১৯ জুন ২০২০
সৌদিতে করোনায় ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
ফাইল ছবি

সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস অথবা এর উপসর্গ নিয়ে চার চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় সৌদির বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তেল সমৃদ্ধ এদেশে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।

Advertisement

তিনি আরো বলেন, সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।

দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান গোলাম মসীহ। তিনি বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রেখেছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!