ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত মডেল হত্যায় স্বামী গ্রেফতার

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৮, ২০ অক্টোবর ২০২০
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত মডেল হত্যায় স্বামী গ্রেফতার
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত সাবাহ হাফিজ নামের এক উঠতি মডেলকে পিটিয়ে হত্যা করায় স্বামী গ্রেফতার। 

গত ১৪ অক্টোবর সকালে ২৫ বছরের ওই তরুণীর মরদেহ সিডনির ওয়েন্টওর্থভিলের লেন স্ট্রিটের একটি বাসা থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার জানাজা শেষে সিডনির রুকউড কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি জানায়, এ ঘটনায় সাবাহ’র অস্ট্রেলীয় স্বামী ২৪ বছর বয়সী অ্যাডাম কিউরটনকে বৃহস্পতিবার মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

জানা যায়, ঘটনার দিন রাত প্রায় দুইটা নাগাদ পুলিশের জরুরি সেবায় কল করেন জ্যাক উইলসন নামের এক ব্যক্তি। এরপর পুলিশকে সঙ্গে নিয়েই জ্যাক সাবাহর বাসায় যান। পুলিশ সাবাহকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরুণীর বাবা জানান, আমার সঙ্গে কখনো অ্যাডামের সাক্ষাৎ হয়নি। তবে এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল। মডেল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন সাবাহ।

সাইমন গ্লাসার নামে এক পুলিশ কর্মকর্তা জানান, হত্যার আগে সাবাহকে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলে প্রমাণ রয়েছে, তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। 

প্রসঙ্গত, সাবাহর বাবা বাংলাদেশি বংশোদ্ভূত সোহান হাফিজের আদিবাস বৃহত্তর ময়মনসিংহে। অস্ট্রেলিয়া অভিবাসনের আগে তারা রাজধানীর ঝিগাতলায় বসবাস করতেন। তবে তার মেয়ের জন্ম অস্ট্রেলিয়ায়। 

প্রায় ৪৩ বছর আগে সোহান হাফিজ অস্ট্রেলিয়ায় আসেন। সিডনির ওয়েন্টওর্থভিলের পার্শ্ববর্তী এলাকাতেই বহু বছর ধরে বাস করছিল তাদের পরিবার। পরে অ্যাডামের সঙ্গে প্রণয় ঘটলে বিয়ে করে তার সঙ্গেই বসবাস শুরু করেন সাবাহ। কিন্তু পরিবার এই বিয়ের বিষয়ে কিছুই জানত না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!