[ প্রবাস জীবন ]
নিউইয়র্কে খাবার ডেলিভারি দিতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী যুবক
নিহত অনুভব খান মুন্না বরকত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেপারোয়া প্রাইভেটাকারের চাপায় নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে নিউইয়র্কের ম্যানহাটানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনুভব খান মুন্না বরকত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রামের জালাল আহম্মদের ছেলে।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন জানান, মুন্না ম্যানহাটানে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারির কাজ করতেন। তিনি ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতেন। তিনি বছর আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান।
.png)
দেওটি ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিন শাকিল জানান, মুন্না মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন। ওই সময় একটি বেপোরোয় প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে ম্যানহাটানের বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!