ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

অস্ট্রেলিয়ায় কাউন্সিলর নির্বাচিত হলেন দুই বাংলাদেশি নারী

নিজস্ব প্রতিবেদক    
প্রকাশিত: ১৩:২৩, ৬ ডিসেম্বর ২০২১
অস্ট্রেলিয়ায় কাউন্সিলর নির্বাচিত হলেন দুই বাংলাদেশি নারী
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ায় এই প্রথম বাংলাদেশি দুই নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- লেবার পার্টির সাবরিন ফারুকী এবং লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদা।

অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে চারজন বাংলাদেশি নারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

করোনা মহামারিতে বিধিনিষেধের কারণে দুইবার তারিখ পরিবর্তনের পর গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

Advertisement

এবারের রাজ্য কাউন্সিল নির্বাচনে প্রায় ৩০ জন বাংলাদেশি প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মাসুদ চৌধুরী এবং কাম্বারল্যান্ড থেকে সুমন সাহা পুনরায় নির্বাচিত হয়েছেন। তারা দুজনই বিরোধী দল লেবার পার্টি মনোনীত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিজিওনাল কাউন্সিল ডাব্বো থেকে নির্বাচিত হয়েছেন শিবলি চৌধুরী।

নির্বাচনে রাজ্যের ৫০ লাখেরও বেশি ভোটার ভোট দেন। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া বাধ্যতামূলক। অনুপস্থিত ভোটারের জন্য রয়েছে ৫৫ ডলার জরিমানার বিধান।

কোভিড-১৯ নিরাপদ পরিকল্পনার অংশ হিসেবে বাসিন্দাদের জন্য প্রাক-নির্বাচন ভোটিং ব্যবস্থা ছিল। ফলে গত ২২ নভেম্বর থেকে নিজেদের সুবিধা মতো যে কোনো দিন ভোট দিতে পেরেছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!