ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

শারজায় কর্মস্থলে বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০২:৩৭, ১৭ জানুয়ারি ২০২২
শারজায় কর্মস্থলে বাংলাদেশির মৃত্যু
হাসান চৌধুরী- ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় মুহাম্মদ হাসান চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

রোলা বাঙালি বাজার এলাকায় খারাছি দরবারের পাশে স্থানীয় সময় শনিবার দুপুর ২টায় তিনি মারা যান। সে সময় তিনি কর্মস্থলে ছিলেন। 

মৃত হাসান চৌধুরীর এক আত্মীয় জানান, মুহাম্মদ হাসান চৌধুরীর বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর।

Advertisement

তিনি আরো বলেন, হঠাৎ করেই কর্মস্থলে মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। হাসান চৌধুরী রাউজান উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাকর আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর দ্বিতীয় ছেলে।

আরো পড়ুন: ভোট কেন্দ্রে হামলা, ইউপি চেয়ারম্যান কারাগারে

হাসান চৌধুরীর পরিবার দেশে থাকে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ শারজাহ কুয়েতি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে হাসান চৌধুরীর মৃত্যুতে আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আরব আমিরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!