ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
নিহত মানিক আজম সজল

দক্ষিণ আফ্রিকায় মানিক আজম সজল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনের বুসাবিলু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক আজম সজল ১৮ বছর ধরে ঐ এলাকায় ব্যবসা করছিলেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার জগতপুর গ্রামের মোহসেন আলী হাজী বাড়ির নুরুল আমিনের ছেলে। তার লাশ দেশে আনার পর সোমবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের মা কোহিনুর বেগম অভিযোগ করেন, নিজের দোকানের এক কর্মচারীর সঙ্গে টাকার লেনদেন নিয়ে সজলের বিবাদ চলছিল। ঐ কর্মচারীকে ৫ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সজল ১০ হাজার টাকা কম দিয়েছিলেন। তাই ঐ কর্মচারী সন্ত্রাসী দিয়ে সজলকে খুন করিয়েছে।

Advertisement

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সজলের মরদেহ দেশে আসার পর দাফনের ব্যবস্থা করা হয়েছে। নিজ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!