[ প্রবাস জীবন ]
কুয়েতে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু
মোহাম্মদ সালাউদ্দিন- ফাইল ফটো
কুয়েতে স্ট্রোক করে মোহাম্মদ সালাউদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার রাতে স্ট্রোক করে মারা যান তিনি।
কুয়েতের অফরা কৃষি অঞ্চলের একটি বাগানে কাজ করতেন সালাউদ্দিন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মাইলাস তিনঘরিয়া তোলা গ্রামের কুয়েত প্রবাসী নুরুল বাহারের ছেলে তিনি।
মোহাম্মদ সালাউদ্দিনের বাবা নুরুল বাহার বলেন, আমার ছেলে বাগানে কাজ করত। নতুন আকামা লাগানোর পর ছুটিতে আমার সঙ্গে তার দেশে যাওয়ার কথা ছিল। গতকাল আকামা নবায়নের জন্য নতুন পাসপোর্ট জমা দেওয়ার কথা ছিল সালাউদ্দিনের।
.png)
তিনি আরো বলেন, বর্তমানে সালাউদ্দিনের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!