ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার পেল ক্ষতিপূরণ

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৪, ৯ ডিসেম্বর ২০২৩
মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার পেল ক্ষতিপূরণ
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২০ হাজার টাকা করে দিয়েছে মালয়েশিয়ার কোম্পানি।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার জানায়, ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

এদিকে নিহতদের মরদেহ শিগগিরই দেশে পাঠাতে সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

Advertisement

২৮ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসে। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই বাংলাদেশি। হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

এ ঘটনায় মারাত্মক আহত হন আরো দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সেখানে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!