ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯:৪০, ২০ ডিসেম্বর ২০২৩
আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন। মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এটি আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারি।

৫৬ বছর বয়সী মোহাম্মদ একজন গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

Advertisement

লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেছেন, আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর ধরে আমরা প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিট কিনেছিলাম। আমরা বিশেষ অফারে— দুটি কিনলে দুটি ফ্রিতে— চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে, সেটি আমি বেঁছে নিয়েছিলাম। আমাদের এ জয়ের জন্য আমি অনেক খুশি।

এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্ন করা হয় মোহাম্মদের কাছে। জবাবে তিনি বলেন, আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!