বুধবার সালালার কৃষি বাগানে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার স্ট্রোক হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মোহাম্মদ নুরুল আমিন চট্টগ্রামের হাটহাজারী থানার ছিপাতলি এলাকার গুন্নু মিয়ার ছেলে। তার দুই সন্তান রয়েছে। এদের মধ্যে মেয়ে নবম শ্রেণিতে ও ছেলে ৪র্থ শ্রেণিতে পড়ে।
.png)
জানা গেছে, দেড় বছর আগে ওমানে যান নুরুল আমিন। সালালার একটি বাগানে কৃষি কাজ করতেন তিনি। আগামী ঈদের পর তার বাড়ি ফেরার কথা ছিল।
এদিকে প্রবাসী নুরুল আমিনের মরদেহ দেশে ফেরাতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ওমান প্রবাসীদের মানবিক সংগঠন হাটহাজারি সমিতি।