ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ার সমুদ্রে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৪
মালয়েশিয়ার সমুদ্রে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার
ফাইল ফটো

মালয়েশিয়ার কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে গোসলে নেমে ডুবে যাওয়া বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ রাশিদুলের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোহাম্মদ রাশিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, দুপুর ১২টার দিকে রাশিদুল ও তার দুই বন্ধু মিলে গেবেং সমুদ্রসৈকতে গোসল করতে যান। পরে সাঁতার কেটে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলে ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু সাঁতরে তীরে উঠে এলেও ডুবে গিয়ে নিখোঁজ হন রাশিদুল।

Advertisement

রাশিদুলের দুই বন্ধু সৈকত থেকে দ্রুত ফিরে কারখানায় গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানান। পরে বিকেল সোয়া ৩টার দিকে কারখানার ম্যানেজার স্থানীয় পুলিশকে খবর দেন।

স্থানীয় পুলিশ জানায়, রাশিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: নিখোঁজ
লিংক সফলভাবে কপি হয়েছে!