ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

এনআইডি পেতে ভোগান্তির শিকার প্রবাসীরা

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
এনআইডি পেতে ভোগান্তির শিকার প্রবাসীরা
ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। পাসপোর্ট ও জন্ম সনদে নাম, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদিতে বানান ভুল ও অসংগতি থাকায় এনআইডি পেতে তাদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এসব কারণে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করা একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া।

এনআইডি না থাকায় বিশেষ করে ব্যাংকের লেনদেন ও জমিসংক্রান্ত বিষয়ে অহরহ ঝামেলায় পড়তে হচ্ছে প্রবাসীদের। এনআইডি সমস্যায় অনেক প্রবাসী পাসপোর্টও করতে পারছেন না। এতে প্রবাস জীবনে নানা হয়রানিতে পড়তে হচ্ছে তাদের।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, অনেক প্রবাসী এনআইডির জন্য আবেদন করলেও অনেক ক্ষেত্রে তদন্তে গিয়ে তাদের দেওয়া তথ্যের সত্যতা মিলছে না। ফলে এসব আবেদন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দেশে এসেই আবেদন করতে হবে।

Advertisement

এ ব্যাপারে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নীতিমালা অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারীদের বা বৈধ পাসপোর্ট যাদের নেই তাদের আবেদন আমলে নেয়ার কোনো সুযোগ নেই। আর প্রবাসীদের অনেকেই আবেদন করলেও তদন্তে গিয়ে সত্যতা মিলছে না। ফলে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দেশে এসেই আবেদন করতে হবে। তবে কেউ যেন ভোগান্তিতে না পড়েন সে নির্দেশনাও দেওয়া আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!