[ প্রবাস জীবন ]
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন। নিহত ইকবাল হোসেন (৪০) সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।
রোববার (১০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ডারবান শহরে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, প্রায় ৭ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ইকবাল। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তার ভগ্নিপতি ইকবাল দোকান বন্ধ করেন। এরপর দোকানের সামনে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। নিহত প্রবাসীর মরদেহ দেশে আনতে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!