ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, বিলে পড়েছিল রক্তাক্ত লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ১০ মার্চ ২০২৪
প্রবাসীকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা, বিলে পড়েছিল রক্তাক্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মুজিবুর রহমান (৪৫) নামে এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর পুত্র।

বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছেন। জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি বাড়িতেই ছিলেন। এরপর তিনি আব্দুল্লাহপুর বাজারে যান। রাতে আর বাড়ি ফিরেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এটি স্পষ্টই হত্যাকাণ্ড। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!