ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে নিখোঁজ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ছেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে খলিলুর রহমান হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনো সময় তার বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার রানাপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে খলিলুর রহমান তার স্ত্রী ছালেহা বেগম ও ছেলে রমজানকে সঙ্গে নিয়ে তার বসতঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ২টার দিকে তার স্ত্রী ছালেহা বেগম গোঙানির শব্দ পেয়ে ঘুম থেকে জেগে তার স্বামীকে রক্তমাখা অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে খলিলুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পরে তার ছেলে রমজান হাওলাদারকে বসতঘরে পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ছেলে নিখোঁজ রয়েছেন।

Advertisement

নলছিটি থানার ওসি মুরাদ আলী জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!