ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ওমানে বেপরোয়া প্রবাসীরা, ক্ষুণ্ন হচ্ছে দেশের সুনাম

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭, ২৬ মার্চ ২০২৪
ওমানে বেপরোয়া প্রবাসীরা, ক্ষুণ্ন হচ্ছে দেশের সুনাম
ছবি: অন্তর্জাল

রয়্যাল ওমান পুলিশ জুয়া খেলার অপরাধে ২০ প্রবাসীকে গ্রেফতার করেছে। আল দাখিলিয়ার আদাম প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়। ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রবাসীদের আখড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় প্রবাসীরা আসর জমিয়ে জুয়া খেলছিলেন। তাদের গ্রেফতারের পর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগেও ওমানে একাধিক বাঙালি অধ্যুষিত এলাকায় গণমাধ্যমের অনুসন্ধানে নানা অনৈতিক কাজের মতো জুয়া খেলাতেও বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

Advertisement

প্রায় নিয়মিতই গভীর রাত পর্যন্ত আসর জমিয়ে জুয়া খেলেন তারা। ফলে একদিকে ওমানে বাংলাদেশিদের সুনাম যেমন ক্ষুণ্ন হচ্ছে অপরদিকে দেশটিতে বাংলাদেশি অভিবাসনও দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ছে।

বর্তমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। এরমধ্যেও একের পর এক বাংলাদেশি পতিতাবৃত্তিসহ নানা অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

কমিনিউনিটি নেতারা বলছেন, যেখানে সাধারণভাবেই বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন বিরক্ত সেখানে প্রবাসীদের এমন ঘৃণিত এবং অনৈতিক কাজ ভোগান্তি আরো বাড়িয়ে তুলবে।

সূত্র: প্রবাস টাইমস

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!