ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খবর নিলেন মিশন কর্মকর্তারা

ইউএই প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ২০ এপ্রিল ২০২৪
আমিরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খবর নিলেন মিশন কর্মকর্তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ৭৫ বছরের ইতিহাসের রেকর্ড পরিমাণ অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের খবর নিতে শারজাহ ও আজমানের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। 

শুক্রবার দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দেখা করতে এবং পরিস্থিতি সরাসরি মূল্যায়ন করতে শারজাহ এবং আজমানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় কনস্যুলেটের পক্ষ থেকে সহানুভূতি ও সংহতির কথা জানিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। একই সঙ্গে এই চ্যালেঞ্জিং সময়ে সহযোগিতা ও সহায়তা প্রদানের জন্য কনস্যুলেটের প্রতিশ্রুতির কথা জানিয়ে বন্যা দুর্গতদের আশ্বস্ত করেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!