ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

বাংলাদেশির পালানোর চেষ্টা, মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ৮ জুন ২০২৪
বাংলাদেশির পালানোর চেষ্টা, মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী নেয়া বন্ধের পর পরই ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত কয়েকদিনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শত শত প্রবাসীকে আটক করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার জোহর রাজ্যে সাড়াশি অভিযান চালিয়ে ১২৩ বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল জাফরি এমবোক শনিবার এক বিবৃতিতে বলেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, ৮৫০-১০০০ অভিবাসীকে ১৩০টি কন্টেইনারে রাখা হয়েছিল। পরে বিভিন্ন বিভাগের ১৩০ জনের একটি দল অভিযানে নামে। তাদের গাড়ির শব্দ শুনে আতঙ্ক ছড়ায় প্রবাসীদের মধ্যে।

অভিযানে অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার প্রমাণ পাওয়ায় বহু প্রবাসীকে ইমিগ্রেশন অ্যাক্ট -এর অধীনে গ্রেফতার দেখানো হয়। তাদের মধ্যে বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে।

Advertisement

জানা গেছে, অভিযানে আসা দলটি শহরের অপর একটি নির্মাণস্থলে কাগজপত্র দেখাতে না পারায় আরো ১৯৮ জনকে আটক করে। তাদের মধ্যে এক বাংলাদেশি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!