ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

চট্টগ্রামের প্রবাসীদের ভোগান্তি কমাবে নতুন দুই এয়ার এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ৮ জুন ২০২৪
চট্টগ্রামের প্রবাসীদের ভোগান্তি কমাবে নতুন দুই এয়ার এয়ারলাইন্স
ফাইল ফটো

দীর্ঘদিনের স্বপ্নপূরণ হচ্ছে চট্টগ্রামবাসীর। এবার এখান থেকেই ফ্লাইট পরিচালনা করবে সৌদি ও কাতার এয়ারলাইন্স। ফলে বিমানবন্দরের ব্যস্ততা বাড়লেও এ অঞ্চলের যাত্রীদের ঢাকা হয়ে বিদেশ যাতায়াতের ঝামেলা কমবে।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগেই সৌদি এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু শিডিউল সমস্যার কারণে তারা তা করতে পারেনি।

আগামী সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে পারে তারা। প্রাথমিকভাবে শাহ আমানত থেকে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে।

Advertisement

কাতার এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। ফ্লাইট চালু করতে আগ্রহী হলেও তারা দিনক্ষণ ঠিক করতে পারেনি। তবে চলতি বছরেই ফ্লাইট চালু করবে।

দুটি এয়ারলাইন্সই এরই মধ্যে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে। চীন, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটেও ফ্লাইট চালু করার চেষ্টা চলছে।

চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করছেন। ফলে দিনদিন উড়োজাহাজের চাহিদা বাড়ছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে যাত্রীদের ঢাকা হয়ে চলাচল করতে হয়। তাই চট্টগ্রাম বিমানবন্দর থেকে নতুন নতুন রুট ও ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের।

এরই মধ্যে বেশ কয়েক দফা চট্টগ্রাম চেম্বার থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে উদ্যোগ নিতে তাগাদা দেওয়া হয়েছে। সৌদি ও কাতার এয়ারলাইন্স এগিয়ে আসায় চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!