ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে, যত টাকা কাবিনে বিয়ে 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৪, ৮ জুন ২০২৪
প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী চট্টগ্রামে, যত টাকা কাবিনে বিয়ে 
শ্রীলঙ্কান তরুণী পচলা ও প্রবাসী মোহাম্মদ মোরশেদ

প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান তরুণী পচলা। প্রেমিক দুবাই প্রবাসী মোহাম্মদ মোরশেদকে এক লাখ এক টাকা কাবিনে বিয়ে করেন তিনি।

শুক্রবার (৭ জুন) রাতে ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৬ জুন) তাদের আকদ সম্পন্ন হয়।

বর মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার পাঁচ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।

Advertisement

জানা গেছে, ২-৩ বছর আগে চাকরিসূত্রে দুবাইয়ে থাকাকালে শ্রীলঙ্কান তরুণী পচলার সঙ্গে পরিচয় হয় মোরশেদের। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়েতে উভয়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের কাবিন ধরা হয়েছে এক লাখ এক টাকা। আমি তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!