ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ওমানে বন্দুকধারীদের হামলা, কাটেনি আতঙ্ক

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৯, ১৬ জুলাই ২০২৪
ওমানে বন্দুকধারীদের হামলা, কাটেনি আতঙ্ক
ছবি: সংগৃহীত

বন্দুকধারীর গুলিতে ওমানের রাজধানী মাস্কটে একটি মসজিদের কাছে চারজন নিহতের ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। এ ঘটনায় ওয়াদি কবির ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

আজ দুপুর পর্যন্ত সংকটের পুরোপুরি সমাধান হয়নি। বরং এখনো অনেকে ঘটনাস্থলে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

এছাড়া আজ সকালেও মুহুর্মুহু গুলি ও বোমার শব্দ শোনা গেছে। তাই ঘটনাস্থলের আশপাশে থাকা নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

Advertisement

এদিকে আঞ্চলিক সংঘাতে নিয়মিত মধ্যস্থতার ভূমিকা পালনকারী সুলতানাতে এ ধরনের হামলা বিরল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, আল-ওয়াদি আল-কাবির এলাকায় একটি মসজিদের পাশে গুলির ঘটনা ঘটনা ঘটেছে।

এদিকে হামলার ঘটনায় মাস্কাটের মার্কিন দূতাবাস নিজেদের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাদের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে। আর পাকিস্তানের রাষ্ট্রদূত আহতদের দেখতে গিয়েছেন উল্লেখ করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য পাকিস্তানিদের অনুরোধ জানিয়েছেন।

হামলার সময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় আতঙ্কিত হয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে রয়্যাল ওমান পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তারা। তবুও এখনো ঘটনাস্থলকে নিরাপদ ঘোষণা না করায় আতঙ্ক কাটেনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ওমান
লিংক সফলভাবে কপি হয়েছে!