[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪
ইংল্যান্ডের বোলিং তোপে ৪৭ রানে অল আউট ওমান
ছবি: সংগৃহীত
আইসিসি টি-২০ বিশ্বকাপের চলতি আসরে বেশ চাপের মুখে আছে ইংল্যান্ড। স্কটল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় ম্যাচ হেরে যায় তারা। এ অবস্থায় বাঁচা-মরার ম্যাচে আজ ওমানের মুখোমুখি হয়েছে ইংলিশরা।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বল হাতে আগুন ঝরিয়েছে ইংল্যান্ড। যার রেশে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে গেছে ওমান।
আজ বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের শুরু থেকেই বল হাতে দাপট দেখায় ইংলিশরা। ওমানের শোয়াইব খান ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শোয়াইব করেন ১১ রান।
.png)
আদিল রশিদ আজ একাই শিকার করেছেন ৪ উইকেট। এছাড়া মার্ক উড ও জোফরা আর্চার দুজনই তিনটি করে উইকেট নেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!