[ প্রবাস জীবন ]
পরিবারকে ভিডিও কলে রেখে কুয়েত প্রবাসীর আত্মহত্যা
ছবি- সংগৃহীত
পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজেকে শেষ করে দিলেন কুয়েত প্রবাসী সাইফুল ইসলাম।
স্থানীয় সময় শনিবার রাত ১টায় কুয়েতের সালমি এলাকায় স্ক্র্যাপইয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলামের বাড়ি বরিশালের সদর উপজেলায়। তার এক ছেলে ও কন্যা সন্তান রয়েছে।
.png)
সাইফুলের বন্ধু কুয়েত প্রবাসী লিটু মিয়া বলেন, সাইফুল গাড়ির গ্যারেজে কাজ করতেন। পারিবারিক ঝামেলার কারণে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
আত্মহত্যার ঘটনায় সালমি থানায় একটি মামলা দায়ের হয়েছে। দেশটির তদন্ত বিভাগ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
‘প্রবাসীর কথা’
লিংক সফলভাবে কপি হয়েছে!