বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন, দুশ্চিন্তায় ঘুম নেই প্রবাসীদের
ভারতে বাদেহ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ গেছে অনেক স্থানে। ফলে সেখানকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা।
জানা গেছে, অনেক প্রবাসীর পরিবার বন্যাকবলিত এলাকায় থাকেন। বন্যা শুরু হওয়ার পর থেকেই নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা। পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য জানেন না তারা।
আমিরাতের শারজাহ প্রবাসী আকরাম বলেছেন, শেষ কয়েকদিন ঘুম ছাড়া কেটেছে। গত তিনদিন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাদের সঙ্গে শেষ যখন কথা বলি তখন তারা জানায় অনেক বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। এরপর থেকে আর কল যাচ্ছে না। আমরা ফোনে সার্বক্ষণিক নজর রাখছি। খবর দেখছি। কিন্তু তারা বেঁচে আছে কি না তাও জানি না।
.png)
আশরাফুল নামে আরেক প্রবাসী ফেনীতে বসবাস করা তার পরিবারের জন্য খুবই চিন্তিত। তিনি বলেছেন, ২১ আগস্ট সন্ধ্যায় আমার মা জানায় পানি বাড়িতে প্রবেশ করেছে এবং তারা উপরের দিকে উঠে গেছে। কিন্তু ২৩ তারিখ যখন আমি আবার তাদের সঙ্গে যোগাযোগ করি তখন আর কল ঢুকছিল না। পরবর্তীতে মোবারকের গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তার বাড়িঘরসহ সবকিছু তলিয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা ভালো আছেন।
সূত্র: খালিজ টাইমস