তারা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজানবেগ এলাকার রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের, মহিউদ্দিনের ছেলে সালাম।
গত শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জব্বার আলী, পরদিন শনিবার ভোরে আবু তাহের ও রোববার বিকেল ৫টার দিকে মৃত্যু হয় সালামের। তবে তাদের মরদেহ এখনো দেশে আসেনি।
.png)
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরি শহরে সাউদার্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক ক্লাস্টারে (এসআইএলসি) একাধিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণে কারখানার ভেতরে থাকা ঐ তিন শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়। দমকল কর্মীরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত মরদেহগুলো দেশে প্রেরণের আশ্বাস দেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান। তিনি আরো জানান, নিহতদের নিয়োগদাতা কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে হাইকমিশনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।