ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ২২ অক্টোবর ২০২৪
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫৭ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার মিসরাতা ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় বোরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দেশের ফিরতি প্রক্রিয়ায় সহযোগিতা করেছে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

ফেরত আসা বাংলাদেশিরা অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় প্রবেশ করেছিলেন এবং সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সচেতন করেন যে, এই বিপজ্জনক পথে আর কেউ যেন লিবিয়ায় না যায়।

আইওএম এর পক্ষ থেকে প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে ৬ হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য তারা এবং বাংলাদেশ দূতাবাস ও আইওএম একসঙ্গে কাজ করে যাচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!