ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ১০ অক্টোবর ২০২৪
লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ জন
ছবি: সংগৃহীত

আটকাপড়া অনিয়মিত ১৫০ জন বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন

বৃহস্প‌তিবার সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ০২২২) চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়ার ত্রিপলী ও তার পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫০ জন আটকেপড়া অনিয়মিত বাংলাদেশি নাগরিককে সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ারের (ইউ‌জেড ০২২২) চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: লিবিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!