ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

নাইট ক্লাবে অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ গ্রেফতার ৮৯

মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ১০ নভেম্বর ২০২৪
নাইট ক্লাবে অনৈতিক কর্মকাণ্ড, বাংলাদেশিসহ গ্রেফতার ৮৯
কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান- ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি নাইট ক্লাবে অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ৮৯ জন গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। ঐ ক্লাবটিতে বিদেশি ওয়েট্রেসের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড হতো বলে জানা গেছে।

শনিবার রাতে অপারেশন গেগার নামে কুয়ালালামপুর স্ট্রাইক ফোর্সের মাধ্যমে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

Advertisement

ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, এই নাইট ক্লাবে অবৈধ অভিবাসী নিয়োগের কাজ ছাড়াও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। কুয়ালালামপুর ইমিগ্রেশনের ২৯ সদস্যের সমন্বয়ে দলটি মধ্যরাতে অভিযান শুরু করে। এই অভিযানে গ্রাহক ও কর্মচারীসহ মোট ২১৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২৩ থেকে ৫৮ বছর বয়সী বিদেশি ও স্থানীয় মিলিয়ে মোট ৮৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ৬১ জন থাই নারী, ১০ জন ভিয়েতনামী এবং একজন লাওতিয়ান, ৬ জন বাংলাদেশি পুরুষ, দুইজন চীনা পুরুষ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে ৮ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

তিনি আরো বলেন, বৈধ পারমিট না থাকা, পারমিটের অপব্যবহার, অতিবাহিত করা এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করার মতো অপরাধের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।

ওয়ান ইউসুফের মতে, প্রাথমিক তদন্তে পাওয়া গেছে গ্রেফতার বিদেশিরা পর্যটক হিসেবে দেশে প্রবেশ করেছে এবং পরে এসব কাজে যোগ দিয়েছে। স্থানীয় ব্যক্তিদের ব্যাপারে প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করে। গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেছেন, বৈধ ভ্রমণ নথি না থাকার জন্য ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩-এর ধারা ৬(১)(সি) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা এবং অতিরিক্ত থাকার কারণে একই আইনের ধারা ১৫ এবং(১)(সি) উপধারায় গ্রেফতার বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!