ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাবির সঙ্গে পরকীয়ার জেরে প্রবাসী বড় ভাইকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৮ নভেম্বর ২০২৪
ভাবির সঙ্গে পরকীয়ার জেরে প্রবাসী বড় ভাইকে কুপিয়ে হত্যা
সিরাজদীখান থানা। ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভাবির সঙ্গে পরকীয়ার জেরে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। 

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বালুচর ইউপির চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়াা ১১ বছর কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সঙ্গে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের পরকীয়া চলছিল কয়েক বছর ধরে। ভাবির সঙ্গে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন। পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে একটি সালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই ঘাতক হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।

Advertisement

বালুচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সঙ্গে তার ভাবির পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। বড় ভাই হাসান ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছেন। শুক্রবার সকাল ১১টার দিকে প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করে ছোট ভাই।

সিরাজদীখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আাছেন। তবে ভাবির সঙ্গে দেবরের প্রেমঘটিত বিষয়ে শুনেছি। একটু পর বিস্তারিত জানাতে পারবো। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!