মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় লিপি আক্তার নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ার উত্তর মালপদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার ওই গ্রামের প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরের বাথরুমে যান লিপি আক্তার। ওই সময় ঘরে ছিল লিপি আক্তারের সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার। ঘরে আসতে দেরি দেখে বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায় তারা। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
সিরাজদিয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করেছে পুলিশ।