ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ২ ভাইয়ের যাবজ্জীবনসহ সাজা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৫ নভেম্বর ২০২৪
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ২ ভাইয়ের যাবজ্জীবনসহ সাজা
ফাইল ফটো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই সহোদরের একজনকে যাবজ্জীবন ও অন্যজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (২) বিচারক মো. ইয়াছির আরাফাত এ রায় দেন।

যাবজ্জীবন ও এক বছরের কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- বানিয়াচং উপজেলায় চন্ডিপুর গ্রামের গুরুচরণ বিশ্বাসের ছেলে পরিম পরিমল বিশ্বাস এবং রথীন্দ্র বিশ্বাস। রায়ে পরিমলকে যাবজ্জীবন কারাদন্ড, একলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রতীন্দ্রকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

মঙ্গলবার বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার তপন সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় সাজার আদেশপ্রাপ্ত দুই সহোদর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

খুন হওয়া ব্যক্তির নাম রঞ্জু বিশ্বাস। তিনি চন্ডীপুর গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান জানান, রঞ্জুর সঙ্গে পরিমল ও তার ভাই রথীন্দ্রের পূর্ব বিরোধ ছিল। এর জেরে ২০১০ সালের ২২ মার্চ দুই সহোদর তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত রঞ্জুর বিশ্বাসের ভাই রতিশ বিশ্বাস বানিয়াচং থানায় হত্যা মামলা করেন। পরে একই বছরের ৮ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!