[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি স্বপন হোসেন -ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন হোসেনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-১২ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার বিকেলে এ তথ্য জানানো হয়।
শনিবার বিকেলে উপজেলার হোসেনাবাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বপন ফিলিপনগর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার ইব্রাহিম মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, স্বপন ২০০২ সালের ২৮ এপ্রিল উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহাজাহান আলী হত্যা ও ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হন। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।
.png)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামিকে রাতেই দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!