ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
সচিবালয়ে বিশৃঙ্খলা

এবার নতুন মামলায় গ্রেফতার সেই ২৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ৩ নভেম্বর ২০২৪
এবার নতুন মামলায় গ্রেফতার সেই ২৬ শিক্ষার্থী
ঢাকা সিএমএম আদালত- ফাইল ফটো

বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে করা নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের বিষয়ে চকবাজার থানায় মামলা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

Advertisement

গত ২৩ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের দাবিতে জোরপূর্বক সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেনি। পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে মোট ৫৩ শিক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৭ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!