তবে একবিংশ শতাব্দীতে এসেও ডাইনোসর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আগ্রহের শেষ নেই বিজ্ঞানী ও গবেষকদেরও। এবার বিজ্ঞানীরা ডাইনোসরের এক নতুন প্রজাতি আবিষ্কার করলেন। ব্রাজিল থেকে এই ফসিলটি আবিষ্কার করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, ডাইনোসরের এই প্রজাতিটি ৭ কোটি বছর আগে দক্ষিণপূর্ব আমেরিকায় ঘুরে বেড়াত।
পেলিওঅন্টোলজির একটি দল এই নতুন জীবাশ্ম আবিষ্কার করে আপ্লুত। ব্রাজিলের মন্টে অল্টো এলাকা থেকে প্রাপ্ত এই জীবাশ্ম ডাইনোসর চর্চায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রসঙ্গত, ভৌগোলিক ভাবে এই অঞ্চল বরাবরই ডাইনোসর চর্চায় নতুন নতুন গবেষণার দ্বার খুলে দিয়েছে। জুগিয়েছে নানা রসদ। এই ডাইনোসর প্রজাতির নাম 'কুরুপি ইটাটা'। গবেষণার নেতৃত্বে যিনি আছেন তিনি জানান, এই 'কুরুপি ইটাটা' চতুষ্পদ ডাইনোসর, এর দৈর্ঘ্য ১৬ ফুট। পরীক্ষায় জানা গিয়েছে, এই ধরনের ডাইনোসরের পেশি ও হাড়ের সংস্থান থেকে বোঝা যাচ্ছে, এরা খুব জোরে দৌড়াতে পারত। অচিরেই মিউজিয়ামে প্রদর্শিত হবে এই ডাইনোসরের মডেল।
.png)