ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

নারীদের আকৃষ্ট করতে বডি বিল্ডার, ৮৫ বছরের বৃদ্ধের বিশ্ব রেকর্ড

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ১২ নভেম্বর ২০২১
নারীদের আকৃষ্ট করতে বডি বিল্ডার, ৮৫ বছরের বৃদ্ধের বিশ্ব রেকর্ড
নারীদের আকৃষ্ট করতে বডি বিল্ডার, ৮৫ বছরের বৃদ্ধের বিশ্ব রেকর্ড। ছবি সংগৃহীত

বয়স শুধুই সংখ্যা মাত্র। আসল রাজা হলো মন ৷ মনের উপরে আর কিছু আছে বলে মনে হয় না ৷ যার প্রমাণ দিলেন জিম আরিংটন নামে এক ব্যক্তি। তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম লিখিয়েছেন। কি ভাবছেন, এই বয়সে একজন মানুষ কীভাবে বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নাম লেখায়? হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।

৮৫ বছর বয়সী জিম আরিংটনবয়স তার ৮৫ বছর। তিনি ২০১৮ সালে প্রথম এই রেকর্ডটি করেন। তখন তার বয়স ৮৩ বছর। ১৯৩২ সালে জিম আরিংটনের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। জন্মের পর থেকে দুঃখে কষ্টে তার জীবন কাটে। সারাজীবন অনেক পরিশ্রম করেই কাটাতে হয়েছে তাকে। তিনি কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বডি বিল্ডিং ম্যাগাজিনগুলো পড়তেন। 

জিম আরিংটন মূলত সেখান থেকেই শরীরচর্চা করা অনুপ্রেরণা পান। শুরুতে তিনি শুধু মাত্র আকর্ষণীয় বডি পাওয়ার জন্যই শরীরচর্চা করতেন। মূলত নারীদের আকৃষ্ট করাই ছিল তার উদ্দেশ্য। তখন তার বয়স মাত্র ২০ বছর। তবে আস্তে আস্তে শরীরচর্চা তার নেশায় পরিণত হয়।

Advertisement

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন ২০১৮ সালেজিম আরিংটন নামে ঐ ব্যক্তি প্রায় ৭০ বছর ধরে শরীরচর্চা করছেন। ৬০টিরও বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। জিম আরিংটন তার জীবদ্দশায় ১৬টি প্রতিযোগিতায় জিতেছেন। ৮৩ বছর বয়সে বিশ্বরেকর্ড করেন তিনি। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ বডি বিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন ২০১৮ সালে। তার এই রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!