ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

রাস্তা পার হচ্ছিল ৩০ ফুটের অজগর

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ১০ এপ্রিল ২০২২
রাস্তা পার হচ্ছিল ৩০ ফুটের অজগর
রাস্তা পার হচ্ছে অজগর। ছবি : সংগৃহীত

রাস্তার এ পার থেকে ও পারে চলে গিয়েছে। মাথা-মুখ কোনোটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে।

লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মিলল ভারতের ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়। সাপটি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। স্থানীয়রা ভারতের একাধিক গণমাধ্যমকে জানায়, শুক্রবার রাতে কাঠিগুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে।

সাপটিকে দেখার পরই স্থানীরা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বনকর্মীরা।

Advertisement

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!