ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

আজ বিশ্ব বিরিয়ানি দিবস, এবারই প্রথম

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৮, ৩ জুলাই ২০২২
আজ বিশ্ব বিরিয়ানি দিবস, এবারই প্রথম
ফাইল ছবি

বন্ধুবান্ধব নিয়ে দিনভর খোশগল্প আর হাড়হাভাতে হ্যাংলার মতো বিরিয়ানি খেয়ে থাকার দিন আজ! সহজভাবে বললে, আজ বিশ্ব বিরিয়ানি দিবস! আর হ্যাঁ, আজই প্রথম বিশ্ব বিরিয়ানি দিবস পালিত হচ্ছে!

যদিও মনে হতে পারে  ‘বিরিয়ানি’  যেন ভারতবর্ষেরই নিজস্ব এক শব্দ। আসলে কিন্তু এই শব্দটি এসেছে সেই সুদূর পারস্য থেকে । ফারসি শব্দ ‘বিরিয়ান’ আর ‘বিরিঞ্জ’ থেকে উৎপত্তি হয়েছে ‘বিরিয়ানি’র। ‘বিরিয়ান’ শব্দের অর্থ হলো ‘‘রান্নার আগে ভেজে নেয়া” আর “বিরিঞ্জ” অর্থ হলো “চাল”। বিরিয়ানি রান্নার আগে ঘি দিয়ে ভেজে নেয়া হয় সুগন্ধি চাল, আর সে কারণেই বিরিয়ানির এমন নামকরণ। মজার কথা হলো, আমাদের দেশের অনেক অঞ্চলেই বিশেষত বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলে যে “বিরান করা” শব্দটি ব্যবহৃত হয় তা কিন্তু এই ফারসি শব্দ থেকেই এসেছে।

বিরিয়ানির জন্ম নিয়ে অনেক গল্প শোনা যায়। তবে সব গল্পের মাঝে যে মিলটা দেখা যায় তা হলো, বিরিয়ানির উৎপত্তি হয়েছে এশিয়ার পশ্চিমাংশ থেকে। এইসব হাজারো গল্পের মাঝে তিনটি গল্পই সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী ও প্রচলিত।

Advertisement

ধারণা করা হয়, তুর্কি মঙ্গল বিজয়ী তৈমুর ১৩৯৮ সালে বিরিয়ানি কে ভারতবর্ষের সীমানায় নিয়ে আসেন। শোনা যায় একটা বিশাল মাটির হাঁড়িতে চাল, মসলা মাখা মাংস, ঘি সব একসাথে পুরে ঢাকনাটা ভালো মতো লাগিয়ে দেওয়া হতো। এরপর গনগনে গরম একটা গর্তে হাঁড়িকে মাটি চাপা দিয়ে রাখা হতো সবকিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে হাঁড়ি টা বের করে নিয়েই তৈমুরের সেনাবাহিনীকে খাওয়ানো হতো সেই খাবার যাকে এখন পুরো বিশ্ব চেনে বিরিয়ানি নামে।

আর একটি প্রচলিত ধারণা হলো ভারতবর্ষে বিরিয়ানি এসেছে আরব ব্যবসায়ীদের হাত ধরে। ভারতবর্ষে বিশেষ করে মালাবারের দক্ষিণ উপকূলে তুরস্ক ও আরব ব্যবসায়ীদের বেশ আনাগোনা ছিল। তাদের কাছ থেকেই নাকি বিরিয়ানির উৎপত্তি হয়েছে।

বিরিয়ানি খেতে ভালোবাসেন না এরকম মানুষের সংখ্যা অত্যন্ত কম। মাংস–বাসমতী চাল–ডিম–আলুর একত্রীকরণ, গরম মশলার সুগন্ধ, জায়ফল–জয়িত্রী–কেশরের ম্যাজিক আপনাকে বিরিয়ানির দিকে টেনে নিয়ে যাবে। যতই ডায়েট করুন না কেন মুঘল জমানার এই খাবার থেকে আপনি দূরে থাকতে পারবেন না।

মনভাঙা থেকে মন জোড়া, উৎসব হোক বা শোক বিরিয়ানি সব ভুলিয়ে দিয়েছে কিছু মুহূর্তের জন্য। বিরিয়ানি দিবসে তাই তার দিনে এক প্লেট তো চাই-ই চাই। উৎসব উদযাপন হোক বা দুঃখ ভোলার সঙ্গী, বিরিয়ানি দিবসে তাই বিরিয়ানি বিলাস তো মাস্ট। বন্ধু-বান্ধব হোক বা পরিবার, যে কারোর সঙ্গে তৈরি করে রাখুন বিরিয়ানি ডেটের প্ল্যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!