ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

হুমায়ূন আহমেদের যেসব উক্তি অনুপ্রেরণা জোগায়

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ১৯ জুলাই ২০২২
হুমায়ূন আহমেদের যেসব উক্তি অনুপ্রেরণা জোগায়
হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত

দশ বছর আগে পরপারে পাড়ি জমান বাংলা সাহিত্যের নন্দিত লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ। একাধারে বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান রচনা করে পাঠক ও দর্শকের কাছে ছিলেন সমানভাবে সমাদৃত।

মানুষ হুমায়ূন আহমেদ নেই। কিন্তু লেখক হুমায়ূন আহমেদ অমর। তার কালজয়ী চরিত্রগুলো অম্লানভাবে টিকে আছে। ঘুরে বেড়ায় এ শহরে থেকে ও শহরে। বিস্ময়কর এই লেখকের সৃষ্ট চরিত্রগুলো শুধু সাহিত্যের পাতায় যেমন লেখা রয়েছে ঠিক তেমনি মানুষের মনেও দোলা দেয়। কখনো  চলতি পথে বাস্তবজীবনেও দেখা মেলে তাদের। এক অদ্ভুত সম্মোহনী ক্ষমতা ছিলো তার লেখায়।

তিনি সৃষ্টি করেছেন হিমু, মিসির আলী, শুভ্রর মতো অনেক চরিত্র। হিমুস্রষ্টার জন্মদিন তার কিছু অনুপ্রেরণামূলক কিছু উক্তি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

Advertisement

* “তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত তার মানে তুমি একজন ভাল মানুষ।”

* “বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।”

* “মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না। পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায়।”

* “পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে…কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।”

* “সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্ত তোমাকে এমন একজনকে খুজে নিতে হবে, যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।”

* “কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনি এসে ধরা দেয়।”

* “কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।”

* “মানুষ ট্রেনের মত এক লাইনে চলে। তবে বিশেষ ঘটনার পর নতুন লাইন পাওয়া যায়।”

* “মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।”

* “জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না। কারন,যাকেই তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে।”

* “তুমি যখন ভাল করতে থাকবে, মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে।”

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!