ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

উড়ন্ত হেলিকপ্টারে ঝুলে পুল-আপ দিয়ে গিনেস রেকর্ড

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ৯ আগস্ট ২০২২
উড়ন্ত হেলিকপ্টারে ঝুলে পুল-আপ দিয়ে গিনেস রেকর্ড
উড়ন্ত হেলিকপ্টারে ঝুলে পুল-আপ দিয়ে গিনেস রেকর্ড। ছবি: সংগৃহীত

স্ট্যান ব্রাউনি ও আরজেন আলবার্স। তারা দুইজন নেদারল্যান্ডের বাসিন্দা। নেদারল্যান্ডসের এই দুজনই শরীর চর্চা করে থাকেন। শরীরচর্চার বিভিন্ন নির্দেশিকাও দিয়ে থাকেন তারা। এ জন্য তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এর নাম ব্রাউনি। এই শরীর চর্চা করতে গিয়ে তারা রেকর্ড করে ফেললেন।

 স্ট্যান ব্রাউনি ও আরজেন আলবার্সজানা যায়, গত ৬ জুলাই বেলজিয়ামের হোয়েভেনেন এয়ারফিল্ডে হেলিকপ্টারে ঝুলে পুল-আপ দিয়ে ভিডিও ধারণ করেছেন স্ট্যান ব্রাউনি ও আরজেন আলবার্স। সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে তারা আমন্ত্রণ জানান। এ ঘটনার পুরো ভিডিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ হয়। সেই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই চোখ কেড়ে নেন নেটিজনদের।

হেলিকপ্টার উড়তে শুরু করলেই ট্রেডে ঝুলে পড়েন স্ট্যানভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার উড়তে শুরু করলেই ট্রেডে ঝুলে পড়েন স্ট্যান। এরপর হেলিকপ্টারে ঝুলে পড়েন আরজেন। ঝুলন্ত অবস্থায় ১ মিনিটে আরজেন ২৪টি পুল-আপ দেন। এরপরই স্ট্যান পুল-আপ দেন। ১ মিনিটে তিনি ২৫টি পুল-আপ দিতে সমর্থন হন। 

Advertisement

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, স্ট্যান ব্রাউনি ও আরজেন আলবার্স দুইজনই শরীরচর্চা বিষয়ক নির্দেশনা দিয়ে থাকেন। তারা নিয়মিত শরীরচর্চা করেন এবং অন্যদেরও সহযোগিতা করেন। এই রেকর্ডটি করার জন্য তারা ১৫ দিন অনুশীলন করেছেন। অবশেষ সক্ষম হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন।

 শরীর চর্চা করতে গিয়ে তারা রেকর্ড করে ফেললেনএর আগের রেকর্ডটি ছিল আর্মেনিয়ার রোমান সাহরাডিয়ানের। হেলিকপ্টারে ঝুলে ২৩টি পুল-আপ দিতে সক্ষম হয়েছিলেন আর্মেনিয়ার ঐ বাসিন্দা।

সূত্র: এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!