ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

এক মিনিটে ১১০৩ হাততালি দিয়ে যুবকের বিশ্বরেকর্ড

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:৩২, ২৯ আগস্ট ২০২২
এক মিনিটে ১১০৩ হাততালি দিয়ে যুবকের বিশ্বরেকর্ড
এক মিনিটে ১১০৩ তালি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন যুবক। ছবি: সংগৃহীত

দৈনন্দিন জীবনে প্রায়ই আমরা যখন উৎসাহব্যঞ্জক কোনো কিছু শুনি তখন হাততালি দেই। এটা অতি সাধারণ ব্যাপার। তবে এই হাততালি একসঙ্গে কয়টি দিতে পারবেন আপনি? দশ, বিশ কিংবা একশটি? তবে একসঙ্গে এক হাজারেরও বেশি তালি কথা কখনো শুনেছেন? হ্যাঁ, এমনটাই করেছেন এলি বিশপ নামে এক ব্যক্তি। 

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের বাসিন্দা এলি বিশপ এক মিনিটে এক হাজার ১০৩ বার তালি বাজাতে পেরেছেন। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড সম্প্রতি তাকে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি তালি বাজানোর খেতাবও দিয়েছে।

এক মিনিটে ১১০৩ তালি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন যুবক এলির আগে ২০১৮ সালে এই রেকর্ডটি ছিল ৯ বছরের এক বাচ্চা ছেলের ঝুলিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বাসিন্দা সেভেন ওয়েড এক মিনিটে এক হাজার ৮০ তালি বাজিয়েছিল।

Advertisement

সেভেন ওয়েডের আগে এই রেকর্ড ছিল এলির। ২০১৪ সালে তিনি এক হাজার ২০ বার তালি বাজিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন। এর চার বছর পর তার রেকর্ড ভেঙে সেভেন ওয়েড এক হাজার ৮০ বার তালি বাজিয়েছিল। তবে এর চার বছর আবার নিজের রেকর্ড ছিনিয়ে নিয়েছেন এলি।

এলি পেশায় একজন বেহালাবাদক। গিনেস ওয়ার্ল্ড তাদের ইনস্টাগ্রামে এলির একটি ভিডিও প্রকাশ করেছে। যা রীতিমত ভাইরাল এখন। এলি বলেন তিনি বিশ্বরেকর্ডটি ফিরিয়ে আনতে শেষ কয়েক বছর খুবই পরিশ্রম করেছেন। যতক্ষণ না তিনি ক্লান্ত হতেন ততক্ষণ অনুশীলন চালিয়ে যেতেন।

 

 

 

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!