ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বানরের গ্রাম, ৩২ একর জমির মালিক বানর

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৪:০৬, ২৬ অক্টোবর ২০২২
বানরের গ্রাম, ৩২ একর জমির মালিক বানর
ফাইল ছবি

সামান্য জমি দখলের জন্য মানুষ মারামারি করে বেড়ায়, সেখানে বানরের নামে জমি লিখে দেওয়ার ঘটনা বিরল। অবিশ্বাস হলেও এমনটাই হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওসমানাবাদ জেলায় অবস্থিত। গ্রামের নাম উপলা। সেখানকার বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছে। 

বাসিন্দা বানরের বসবাসের জন্য ৩২ একর জমি দান করেছেউপলা গ্রামে এখন ছুটে বেড়ায় বানরেরা। তাই গ্রামটি বানরের গ্রাম নামেই বেশ পরিচিত। বহু বছর ধরে ঐ গ্রাম এবং এর আশপাশে  ও এর পাশের জঙ্গলে বানরেরা দল বেঁধে বসবাস করে। সেখানে বানরের নামে আনুষ্ঠানিকভাবে জমি লিখে দেন গ্রামবাসী। গ্রামটির পঞ্চায়েতপ্রধান বাপ্পা পাডওয়ালের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, গ্রামের পঞ্চায়েত ৩২ একর জমি বানরদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। 

গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০বাপ্পা পাডওয়াল আরো জানান, গ্রামবাসীর সঙ্গে বানরগুলোর মধুর সম্পর্ক রয়েছে। খুদা পেলেই বন ছেড়ে বানরেরা বাড়ির দরজায় হাজির হয়। তখন বানরগুলোকে খাবার দেওয়া হয়। গ্রামে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানেও বানরদের খাবারের ব্যবস্থা থাকে। এমনকি উপহারও দেওয়া হয়। এটাই গ্রামের রীতি। বছরের পর বছর ধরে এই রীতি চলে আসছে। গ্রামটিতে এখন বানরের সংখ্যা প্রায় ১০০। আগে আরো বানরের বসবাস ছিল। 

Advertisement

বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছেবন বিভাগ জানায়, বানরের জন্য রেজিস্ট্রি করা জমির উপর গাছ লাগানো হয়েছে। তাদের নিরাপত্তার খাতিরে সব ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে একটি বাড়িও রয়েছে। তবে তা পরিত্যক্ত। পরিত্যক্ত হলেও সেখানে দল বেধে থাকতে পারে বানরেরা।

 সূত্র: রিপাবলিক ওয়াল্ড

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!