ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

ব্যক্তিজীবনে মদপান করেন না এই বলি তারকারা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ৩০ অক্টোবর ২০২২
ব্যক্তিজীবনে মদপান করেন না এই বলি তারকারা
ছবি: অন্তর্জাল

বাইরে থেকে বোঝা কঠিন তাদের ব্যক্তিগত জীবন কতটুকু নিয়ন্ত্রিত। কিন্তু যারা ব্যক্তিগত জীবনে এগিয়ে থাকে, একথা বুঝতে বাকি থাকে না যে-এরা নিয়ন্ত্রিত জীবন যাপন করে। বলিউডে ব্যক্তিজীবনে মদপান করেন না-এমন ছয় তারকাকে নিয়ে আজকের আয়োজন।

১. প্রথমেই নাম নিতে হয় অমিতাভ বচ্চনের। বি-টাউনে রাজত্ব যার।  ১১ অক্টোবর ৮০ বছরে পা দিয়েছেন বিগ বি। অসম্ভব ডিসিপ্লিন মেনে চলেছেন এই সুপারস্টার। কোনদিনও মদ ছুঁয়ে দেখেননি। যদিও অভিনয় করার সময় মদ্যপের অভিনয় করেছেন একাধিকবার। কিন্তু তা করার সময়ও তিনি মদ স্পর্শ করেননি।

২. শিল্পা শেঠি - নিজে তো বটেই, চারপাশের সকলকে, এমনকি অনুরাগীদেরও সুস্থ জীবন কাটানোর পরামর্শ দেন শিল্পা। তিনি মদ্যপান করেন না একেবারেই।

Advertisement

৩. দীপিকা পাড়ুকোন - 'ককটেল' ছবির নায়িকা তিনি ঠিকই। মদ্যপের দুর্দান্ত অভিনয়ও করেছিলেন। কিন্তু ব্যক্তিজীবনে তিনি একেবারেই বিপরীত। এহেন দীপিকার খাদ্যতালিকায় অ্যালকোহল কোনদিনও জায়গা করে নিতে পারেনি।

৪. সিদ্ধার্থ মালহোত্র - ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছেন এই তরকা। নিয়ন্ত্রণে জীবন কাটান সিদ্ধার্থ। ফিটনেস নিয়ে খুঁতখুঁতে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, তিনি নাকি মদ্যপান করেন না।

৫. অক্ষয় কুমার - ক্যারিয়ারে প্রথমভাগে ঠিকঠাক মতো এগোতে না পারলেও-ধীরে ধীরে নিজের আসন পাকা করেছেন এই তারকা।  মদ তো খানই না। উপরন্তু, মদ্যপান করার মানুষদের থেকে শত হাত দূরে থাকেন। এই তালিকায় তিনি থাকবেন না, হতেই পারে না।

৬. জন আব্রাহাম - এমন এক অভিনেতা যিনি খাওয়াদাওয়াও করেন খুবই মেপে। জন সেই ব্যক্তি যিনি মনে করেন, মদ পান করলে জীবনে পিছিয়ে পড়তে হয়

সূত্র: টিভিনাইন বাংলা

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!