ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিশ্বের সবচেয়ে মোটা ঠোঁট, ৩০ বার অস্ত্রোপচারেও থামতে নারাজ তরুণী

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:২১, ১১ নভেম্বর ২০২২
বিশ্বের সবচেয়ে মোটা ঠোঁট, ৩০ বার অস্ত্রোপচারেও থামতে নারাজ তরুণী
আন্দ্রেয়া ইভানোভা। ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে মোটা ঠোঁট! তবু থামতে নারাজ তরুণী। প্রাণের ঝুঁকি নিয়েও চলবে আরো অস্ত্রোপচার। ৩০ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে। তবু থামতে রাজি নন বুলগেরিয়ার মডেল আন্দ্রেয়া ইভানোভা। মোটা ঠোঁট আরো মোটা করার পাশাপাশি দেহের অন্যান্য অঙ্গেও আনতে চান বদল তিনি।

বুলগেরিয়ার ঐ তরুণীর নাম তার আন্দ্রেয়া ইভানোভা। বয়স তার  ২৫ বছর। তিনি পেশায় একজন মডেল। তিনি পৃথিবীর সবচেয়ে মোটা ঠোঁটের অধিকারী বলে দাবি করেন। ঠোঁট এমন মোটা করতে নিয়েছেন বহু ইঞ্জেকশন। ৩০ বার বিভিন্ন ধরনের অস্ত্রোপচারও করিয়েছেন মুখে।

আন্দ্রেয়া ইভানোভাএতো কিছুর পরেও থামতে রাজি নন তিনি। মোটা ঠোঁট আরো মোটা করতে যেমন আরো অস্ত্রোপচার করতে চান তিনি, তেমনই দেহের অন্যান্য অঙ্গেও আনতে চান বদল। 

Advertisement

আন্দ্রেয়া জানান, ২০১৮ সাল থেকে মুখের আদল বদলে ফেলতে ইঞ্জেকশন নেয়া শুরু করেন তিনি। প্রতি দুই সপ্তাহ অন্তর হায়ালুরনিক ইঞ্জেকশন নিতে শুরু করেন তিনি। লাখ লাখ টাকা খরচ করে নিজের মুখের এই বদল নিয়ে তাকে সতর্ক করেছেন চিকিৎসকরাও। 

তাদের সাফ কথা, এভাবে ক্রমাগত ইঞ্জেকশন নিয়ে গেলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনো দিন।

প্রতি দুই সপ্তাহ অন্তর হায়ালুরনিক ইঞ্জেকশন নিতে শুরু করেন তিনিচিকিৎসকরা যাই বলুন, তরুণী কিন্তু থামতে রাজি নন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে আন্দ্রেয়া জানিয়েছেন, নিজের জন্মদিনে ফের অস্ত্রোপচার করিয়েছেন তিনি। তবে ঠোঁটে নয়, চিবুকে। মোটা ঠোঁটের পর তার নতুন লক্ষ্য পৃথিবীর সবচেয়ে তীক্ষ্ণ চিবুকের মালকিন হওয়া। সেই স্বপ্ন পূরণ করতেই এ বার আরো অস্ত্রোপচার করাবেন তিনি। শুধু মুখই নয়, স্তনেও একই ধরনের অস্ত্রোপচার করিয়েছেন এই মডেল।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!