ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

গোল্ড এটিএম, কার্ড ঘষলেই মিলবে সোনা

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ৬ ডিসেম্বর ২০২২
গোল্ড এটিএম, কার্ড ঘষলেই মিলবে সোনা
ফাইল ছবি

সোনা কিনতে এখন আর ছুটতে হবে না দোকানে। এতো দিন এটিএমে গেলে টাকা, খাবার এ সব তো মিলত সহজেই। এবার যখন চাই তখনই এটিএমে গেলে মিলবে সোনা। হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই এটিএম চালু হয়েছে। 

সংস্থার দাবি, ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দেশে তারাই প্রথম ‘গোল্ড ভেন্ডিং মেশিন’-এর সুবিধা চালু করলেন। এর আগে দেশে কোথাও গোল্ড এটিএমের সুবিধা ছিল না।

এটিএম থেকে সোনা কেনা খুবই সহজ। টাকা তোলার মতোই কার্ড ঘষলে মিলবে সোনা। কিন্তু কী ধরনের সোনা মিলবে? সোনার এটিএমের বিষয়ে আর কী জানা জরুরি?

Advertisement

ফাইল ছবি>>> সারা দিনে যখন খুশি এটিএমে গেলেই সোনা কিনতে পারা যাবে।

>>> নগদে বা ধারে দুই ভাবেই সোনা কেনা যাবে। ক্রেতাদের ক্রেডিট এবং ডেবিট কার্ড, দুইটিই দেওয়া হবে।

>>> তৎক্ষণাৎ সোনা কিনতে হলে এই এটিএম ব্যবহার করাও সহজ।

>>> বাজারে প্রতিদিন সোনার দর যেভাবে ওঠা-নামা করে, সে ভাবেই দর ঠিক করা থাকবে।

>>> এটিএমে শুধু মাত্র বিভিন্ন মাপের এবং দামের সোনার কয়েন মিলবে। আর কোনো জিনিস থাকবে না।

কীভাবে ব্যবহার করবেন সোনার এটিএম?

অন্যান্য সব এটিএমের মতোই কাজ করবে বিশেষ এই এটিএম। টাকা তোলার মতোই ডেবিট বা ক্রেডিট কার্ড সোয়াইপ করে, পিন দিয়ে এবং যে পরিমাণ সোনার কয়েন প্রয়োজন, তা লিখলেই মেশিন থেকে বেরিয়ে আসবে সেই মূল্যের সোনা।

 

 

সূত্র: আনন্দবাজার 

 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!