লিয়ানে নামক ঐ তরুণী টিকটকে জানিয়েছেন পুরো বিষয়টি। বিরল এই অবস্থার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই তার লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তার ভিডিও। তিন লাখেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।
কেউ কুর্নিশ জানিয়েছেন তার সাহসকে, কেউ প্রকাশ করেছেন বিস্ময়। শুধু নিজের অবস্থার কথা জানানোই নয়, বিষয়টি সম্পর্কে নেটাগরিকদের একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
.png)
‘ঋতুস্রাব কীভাবে হয়?’, এই প্রশ্নের জবাবে লিয়ানে জানিয়েছেন, দুই যৌনাঙ্গে দুইবার ঋতুস্রাব হয় তার। তবে সাধারণত দুই যৌনাঙ্গে প্রায় একই সঙ্গে ঋতুস্রাব হয় বলে খুব একটা ঝক্কি পোহাতে হয় না তাকে।
সন্তানধারণে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নে তার জবাব, একই সঙ্গে দুইজন আলাদা পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন তিনি। তবে বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহী নন বলেই জানান লিয়ানে।
বহু নেটাগরিক তাকে প্রশ্ন করেন, কেমন দেখতে তার যৌনাঙ্গ? লিয়ানে জানিয়েছেন, বাহ্যিক ভাবে সাধারণ মানুষের মতোই দেখতে তার শরীর। তবে যোনির অভ্যন্তরে একটি বিভাজিকার মাধ্যমে দুইটি আলাদা পথ তৈরি হয়েছে। এই পথ দুইটি আলাদা আলাদা জরায়ুতে যায় বলে দাবি করেছেন তিনি।
সূত্র: আনন্দবাজার